রাজধানীর অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হতকাল রবিবার দিবাগত রাতে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, “মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের হাতে তুলে দেয়।
“সুইডেন আসলামকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।”
সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য দেশ ছাড়তে চেয়েছিলেন। তবে তার গন্তব্য মালয়েশিয়া ছিল বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন।
তিনি বলেন, “আমরা যতটুকু জানতে পেরেছি তার আল্টিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া। হয়তো থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সে মালয়েশিয়া যেত। আমরা বিষয়টি যাচাই করছি।”
ডিবি কর্মকর্তারা বলছেন, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অন্তত শতাধিক অভিযোগ পড়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ।
এসব অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে পুলিশের তৎপরতার মধ্যে দেশ ছাড়তে চেয়েছিলেন সুইডেন আসলাম।
জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে যেতেই গ্রেপ্তার হন। পরে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়
সূত্র জানায়, সংবাদ মাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
-
Reporter Name - আপডেট সময় ১২:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- ২০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























