ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমএলএসের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আরও একটি রেকর্ড নিজের করে নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবল তারকা কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার জিতেছেন ২০২৬ মৌসুমের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পাওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই তরুণ।

২০২০ সালে রুকি অব দ্য ইয়ার পুরস্কারের পরিবর্তে অনূর্ধ্ব-২২ বছর বয়সী খেলোয়াড়দের জন্য চালু করা হয় বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

১৭ বছর ৫৬ দিন বয়সে এই স্বীকৃতি জিতেছেন সুলিভান। এর আগে রেকর্ডটি ছিল রিকার্ডো পেপির দখলে।

২০২১ সালে ১৮ বছর ৩১৩ দিন বয়সে এই পুরস্কার জিতেছিলেন তিনি।

ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন সুলিভান।

ক্লাবের কারিগরি বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। ভোটের ব্যবধানেও প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলেছেন এই তরুণ। মোট ভোটের ৬৫.০৫ শতাংশ পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল পেয়েছেন ১০.৯৮ শতাংশ। তৃতীয় স্থানে থাকা একই ক্লাবের আদি মেহমেতির ঝুলিতে গেছে ৫.৯৮ শতাংশ ভোট।

নিজের প্রথম পূর্ণাঙ্গ এমএলএস মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সুলিভান। নিয়মিত মৌসুমে ২৯ ম্যাচে করেছেন ৯ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি। সব মিলিয়ে ২৩ গোলে অবদান রেখেছেন তিনি। এক মৌসুমে কোনো কিশোর ফুটবলারের সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড এটি।

এ ছাড়া টানা ১০ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করেছেন সুলিভান, যা এমএলএসের ইতিহাসে কিশোর খেলোয়াড়দের মধ্যে দীর্ঘতম ধারাবাহিকতা। সেপ্টেম্বর মাসে মাসসেরার পুরস্কারও জেতেন তিনি। ১৭ বছর দুই দিন বয়সে এই স্বীকৃতি পেয়ে লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মাসসেরা খেলোয়াড় হন সুলিভান।

ক্লাবের সাফল্যের পাশাপাশি জাতীয় দলেও নিজের জায়গা করে নিয়েছেন এই তরুণ। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান তিনি। পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচেই শুরুর একাদশে জায়গা করে নেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় কম বয়সী খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে ম্যাচ শুরুর কীর্তি গড়েন।

এরপর জাতীয় দলের হয়ে আরও তিনটি ম্যাচ খেলেছেন সুলিভান। মেক্সিকোর বিপক্ষে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতার রেকর্ডও গড়েছেন তিনি। গোল করার সময় তার বয়স ছিল ১৭ বছর পাঁচ দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

এমএলএসের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

আপডেট সময় ০১:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬