ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লোব সকার অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় মেসি ও রোনালদো

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

২০২৬ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্ব ফুটবলের তিন মহাতারকা লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপে। আগামী ২৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৪টি বিভাগে সেরাদের হাতে তুলে দেওয়া হবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার।

গত ২০২৫ সালের আসরে সেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এবারও একই বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় রোনালদোর পাশাপাশি রয়েছেন জোয়াও ফেলিক্স, সাদিও মানে, আল হিলালের রুবেন নেভেস এবং আল আহলির ইভান টনি ও এদুয়ার্দ মেন্দি।

এ ছাড়া তালিকায় জায়গা পেয়েছেন মরক্কোর ইয়াসিন বুনু ও সুফিয়ান রাহিমি এবং মেক্সিকোর জুলিয়ান কুইনোনেস। সৌদি আরবের একমাত্র স্থানীয় ফুটবলার হিসেবে মনোনয়ন পেয়েছেন আল কাদসিয়াহর মুসাব আল জুয়াইর।

২০১৫ সালে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জেতার এক দশকেরও বেশি সময় পর আবারও এই বিভাগে মনোনয়ন পেয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

এবার সেরা পুরুষ খেলোয়াড় হওয়ার লড়াইয়ে মেসির সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে, ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন এবং গত আসরের বিজয়ী উসমান দেম্বেলে।

প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) হয়ে টানা দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ক্লাবটির ১৩ জন খেলোয়াড়ের একজন হিসেবে মনোনয়ন পেয়েছেন দেম্বেলে। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি ও নরওয়ের তারকা আর্লিং হালান্ড সেরা খেলোয়াড় এবং সেরা ফরোয়ার্ড—দুই বিভাগেই মনোনীত হয়েছেন।

সেরা মিডফিল্ডার বিভাগের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আটজন ফুটবলার, যাঁরা সেরা পুরুষ খেলোয়াড়ের বিভাগেও মনোনয়ন পেয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং তাঁর ক্লাব সতীর্থ ফেদেরিকো ভালভার্দে।

সেরা ডিফেন্ডার হওয়ার লড়াইয়ে রয়েছেন পাউ কুবার্সি, উইলিয়াম সালিবা ও আশরাফ হাকিমির মতো তারকারা।

নারী ফুটবলের সেরা খেলোয়াড় বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আলেক্সিয়া পুতেয়াস, ইওয়া পাজোর ও মেলচি ডুমর্নে।

তবে বার্সেলোনা ফেমেনির হয়ে চোটের কারণে কঠিন মৌসুম কাটানো আইতানা বোনমাতি এবার মনোনয়ন পাননি। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি টানা তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

২০২৬ গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সেরা কোচ বিভাগের সংক্ষিপ্ত তালিকাতেও রয়েছে একাধিক পরিচিত নাম। মনোনয়ন পেয়েছেন পিএসজির কোচ লুইস এনরিকে, স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে, আর্সেনালের মিকেল আরতেতা, কোমোর সেস্ক ফ্যাব্রিগাস এবং অ্যাস্টন ভিলার উনাই এমেরি।

এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে মোট ১৪টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ১২টি বিভাগের ভোটগ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে। গ্লোব সকারের অফিশিয়াল ওয়েবসাইটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা।

ভক্তদের ভোটের ভিত্তিতেই নির্ধারিত হবে কোন মনোনীতরা চূড়ান্ত পর্বে জায়গা করে নেবেন। দ্বিতীয় রাউন্ডে সাধারণ দর্শকদের ভোটের পাশাপাশি যুক্ত হবে গ্লোব সকার জুরিবোর্ডের ভোট।

এই জুরিবোর্ডে বিচারক হিসেবে রয়েছেন ফুটবল বিশ্বের পরিচিত ব্যক্তিত্ব মার্সেলো লিপ্পি, আন্তোনিও কন্তে, ইকার ক্যাসিয়াস ও লুইস ফিগো।

গ্লোব সকারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তমাসো বেনদোনি বলেন, বিশ্ব ফুটবলের সেরা প্রতিভাদের আবারও সংযুক্ত আরব আমিরাতে স্বাগত জানাতে পেরে তাঁরা সম্মানিত। বিশ্বের বড় বড় ফুটবল তারকাদের নিয়ে এবারের আয়োজন উদ্‌যাপনের জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

গ্লোব সকার অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় মেসি ও রোনালদো

আপডেট সময় ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬