চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে একটি বাসায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো.জাহেদুল আলম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাহাত্তারপুল এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহেদুল আলম নগরের রাহাত্তারপুল এলাকার মো. মঞ্জুর আলমের ছেলে।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, রাহাত্তারপুল জামে মসজিদ গলির সোনাপুকুরের পশ্চিমে নাজের বাপের বাড়ি এলাকার মঞ্জুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে গাঁজা মজুত করে বিক্রির জন্য রাখার তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ওই কক্ষে অভিযান চালিয়ে জাহেদুল আলমকে আটক করা হয়।
পরে তার শয়নকক্ষের খাটের পেছনে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 
























