ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে একটি স্পিডবোটসহ বিশেষ টহল দল মোতায়েন করা হয়। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করেন বিজিবি সদস্যরা।

পরে রাত ২টার দিকে ওই দুই ব্যক্তিকে বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন রাতের অন্ধকারে পাশের কেওড়াবাগানে পালিয়ে যায়। অপরজনকে একটি বস্তাসহ নাফ নদী থেকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক মো. হোসেন (৫০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার বাসিন্দা। পলাতক ব্যক্তির নাম মো. শাকের। তিনিও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, মাদকদ্রব্যের অবৈধ পাচার দেশের যুবসমাজ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তি, জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

২ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময় ১২:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬