ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্যাতন-হুমকির অভিযোগে প্রয়াত সাংবাদিকের স্ত্রীর সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চুয়াডাঙ্গার জীবননগরে প্রয়াত সাংবাদিক আনোয়ারুল কবিরের স্ত্রী পারভিন আক্তারকে নির্যাতন, বসতভিটা দখলের চেষ্টা, বাড়ির প্রবেশপথ অবরুদ্ধ ও হুমকি দেওয়ার অভিযোগে প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জীবননগর হোটেল থ্রী স্টারের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাঠপাড়া গ্রামের পারভিন আক্তার।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একই গ্রামের শান্তি মিয়া (পিতা: মৃত রমজান আলী) তাঁর বাড়ির প্রবেশপথের সামনে বাঁশের রেলিং ও ইটের দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। এতে তিনি ও তাঁর সন্তানরা নিজ বসতভিটায় প্রবেশ করতে পারছেন না। বাধ্য হয়ে তাঁকে অন্যত্র বসবাস করতে হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, তাঁদের পরিবারের সঙ্গে জমি নিয়ে প্রায় ৪০ বছরের বিরোধ রয়েছে। স্বামীর মৃত্যুর পর তাঁকে ও সন্তানদের ন্যায্য জমির হিস্যা থেকে বঞ্চিত করার চেষ্টা, মারধর ও নানাভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় একই গ্রামের তাঁর চাচাতো দেবর ও বিএনপি নেতা আরিফুজ্জামান আরিফের মদদ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে পারভিন আক্তার তাঁর স্বামীর ন্যায্য জমির হিস্যা বুঝিয়ে দেওয়া, জমি নিরপেক্ষভাবে পরিমাপ, বাড়ির প্রবেশপথ খুলে দেওয়া, অভিযোগগুলো তদন্ত এবং নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মো. এম আর বাবু, সাধারণ সম্পাদক মো. নূর আলমসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

নির্যাতন-হুমকির অভিযোগে প্রয়াত সাংবাদিকের স্ত্রীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬