ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পায়ের রগ কেটে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রিকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার দুই পায়ের রগ কেটে দেওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মন্ডল জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের দুই পায়ের রগ কাটা ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় বোন সালমা আক্তার জানান, সন্ধ্যায় পথচারীরা ফোন করে তাদের জানান, কে বা কারা তার ভাইকে মারধর ও আঘাত করে ফেলে রেখে গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুমনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান।

সালমা বলেন, গত কয়েক দিন ধরে সুমন বেশ চুপচাপ থাকতেন। তার মনে কোনো দুশ্চিন্তা কাজ করছিল কি না, তা তারা বুঝতে পারেননি। তবে মাঝেমধ্যে তিনি বলতেন, ‘আমাকে মেরে ফেলবে।’

নিহত সুমন মিলন মাদারীপুরের কালকিনীর চরফতে বাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় কারা জড়িত, কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনে মাদক ব্যবসার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দুই পায়ের রগ কেটে হত্যা

আপডেট সময় ০১:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬