ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা বিশু মন্ডলের পর এবার তার অন্যতম প্রধান সহযোগী রঞ্জন মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ (এসআরবি-৬) ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল। ইতালিতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে শারীরিক-মানসিক নির্যাতন এবং কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে র‌্যাব-৬-এর সিপিসি সদর কোম্পানি ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় অভিযান চালায়। সেখানকার একটি ভাড়া বাসা থেকে মানব পাচার মামলার এজাহারনামীয় পলাতক আসামি রঞ্জন মন্ডলকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর এই চক্রের মূল হোতা বিশু মন্ডলকে মুকসুদপুর উপজেলার রামদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছিল এসআরবি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রঞ্জন ও বিশু ইতালিতে পাঠানোর কথা বলে সবুজ মুন্সি নামে এক যুবকের কাছ থেকে প্রথমে পাসপোর্টসহ ১২ লাখ টাকা নেন। পরবর্তীতে তাকে সৌদি আরব ও মিশর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে বিশু গ্যাংয়ের সদস্যরা সবুজকে একটি ক্যাম্পে আটকে রেখে চরম নির্যাতন চালায় এবং সেই ভিডিও দেখিয়ে তার পরিবারের কাছ থেকে আরও ৪৭ লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে সবুজ মুন্সি লিবিয়া পুলিশের হাতে গ্রেফতার হলে সেখানে বাংলাদেশ দূতাবাসের বিশেষ সহযোগিতায় সম্প্রতি দেশে ফিরে আসতে সক্ষম হন।

এই লোমহর্ষক ঘটনার পর ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজীব বাদী হয়ে গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন ট্রাইব্যুনালে একটি নালিশি অভিযোগ দাখিল করেন। আদালতের নির্দেশে পরবর্তীতে মুকসুদপুর থানায় বিশু মন্ডল ও রঞ্জন মন্ডলসহ তাদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬