রাজধানীর লালবাগে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতিকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। করেছে লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম-হাওলাদার মানিক (৩৮)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, রবিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ০৮:১৫ ঘটিকায় লালবাগ থানাধীন ঢাকেশ্বরী রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাওলাদার মানিক বাগেরহাট জেলার রামপাল থানার বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 






















