বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

১০ বছর পর তনু হত্যা মামলার সন্দেহভাজন গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭.৩৫ পিএম
  • ২৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলার তদন্তে দীর্ঘ এক দশক পর বড় ধরনের সাফল্য এসেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার সন্দেহভাজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক শুনানি শেষে আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তদন্ত কর্মকর্তা জানান, মামলার তদন্ত প্রক্রিয়ায় এর আগে তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছিল। তালিকায় থাকা অন্য দুজন হলেন সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহিনুল আলম।

চাঞ্চল্যকর এই মামলার তদন্তে গত দশ বছরে চারটি সংস্থার সাতজন কর্মকর্তা কাজ করেছেন এবং প্রায় ৮০টি শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

হাফিজুর রহমানের গ্রেফতারের মধ্য দিয়ে মামলার রহস্য উন্মোচনের নতুন মোড় নিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিনের অপেক্ষায় থাকা কুমিল্লাবাসী এখন ঘটনার দ্রুত সুরাহার আশা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com