ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমি লিখে না দেওয়ায় লাশ দাফনে বাধা

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

গাজীপুরের কালিয়াকৈরে জমি লিখে না দেওয়ার অভিযোগ তুলে এক ব্যক্তির লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কোনাবাড়ী সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন নিহতের বাবা, অভিযুক্ত পক্ষ হিসেবে।

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রায় চার বছর আগে তার ছেলে সুজন মাহমুদ স্ত্রী ও দুই সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামে বসবাস শুরু করেন। আড়াই বছর আগে সুজন মাহমুদ ক্যান্সারে আক্রান্ত হলে তাকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২ মার্চ ভোরে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে তার মৃত্যু হয়।

পরে সকালে তার মরদেহ গ্রামের বাড়ি উত্তর লস্করচালা এলাকায় নিয়ে যাওয়া হলে, অভিযোগ ওঠে,নিহতের স্ত্রী ও তার স্বজনরা জমি লিখে না দেওয়া পর্যন্ত দাফন করতে বাধা দেন। এ সময় ছেলের মরদেহ দেখে নিহতের বাবা কফিল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার সময় তার বিরুদ্ধে ‘ছেলের লাশ ফেলে পালিয়ে যাওয়ার’ মতো মিথ্যা প্রচারণা চালানো হয়। পরবর্তীতে বোনের সম্পত্তি লিখে দেওয়ার আশ্বাস দিলে একই দিন সন্ধ্যায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জমি লিখে না দেওয়ায় লাশ দাফনে বাধা

আপডেট সময় ০৪:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬