ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাচারকারীদের হাতে জিম্মি হওয়া যুবক, বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জিম্মি ছেলের মুক্তির আশায় দালালের বিকাশ নম্বরে দফায় দফায় পাঁচ লাখ টাকা পাঠিয়েও ছেলের সন্ধান পাননি ৭০ বছর বয়সী বাবা আবদুস সামাদ। উল্টো ছেলেকে উদ্ধারের আশ্বাস দিয়ে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে চক্রটি।পরিবারের সচ্ছলতা ফেরাতে লিবিয়ায় গিয়ে মানব পাচারকারীদের হাতে জিম্মি হওয়া এক যুবককে দেশে ফিরিয়ে আনার নামে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গ্রেপ্তার দুজন হলেন— সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। ভুক্তভোগী সাইফুলের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামে এবং তাঁর বয়স ৩৯ বছর।

সিআইডি সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান সাইফুল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তিনি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে জিম্মি হন। গত বছরের ৫ আগস্ট লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর ফোনে কল করে জানানো হয় যে, তাঁকে ছাড়িয়ে আনতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। নতুবা তাঁকে প্রাণ হারাতে হবে।

ছেলের জীবন বাঁচাতে নানা উপায়ে টাকা সংগ্রহ করে গত বছরের ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে সুন্দরগঞ্জের একটি বিকাশ দোকান থেকে দালালের দেওয়া নম্বরে মোট ৫ লাখ টাকা পাঠান পরিবারের সদস্যরা। কিন্তু টাকা পাওয়ার পরও ছেলের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। পরবর্তীতে সোহেল নামের এক ব্যক্তি কদমতলী এলাকায় গিয়ে সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার কথা বললেও পরে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর অন্য একটি নম্বর থেকে ফোন করে জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল বন্দি আছেন এবং তাঁকে ছাড়াতে আরও ৪২ লাখ টাকা দিতে হবে।

ছেলের কোনো খোঁজ না পেয়ে এবং প্রতারণার শিকার হয়ে গত বছরের ৫ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা আবদুস সামাদ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তরিত হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং লিবিয়ায় বন্দি সাইফুলকে উদ্ধারের পাশাপাশি চক্রের অন্য দেশি ও আন্তর্জাতিক সদস্যদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া প্রবাসে যাওয়ার আগে এজেন্সি ও ভিসার বৈধতা যাচাই করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পাচারকারীদের হাতে জিম্মি হওয়া যুবক, বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৪:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬