ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কদমতলীতে এসআরবি’র অভিযানে আটক ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর কদমতলীতে পৃথক পৃথক অভিযানে প্রায় সাড়ে ২৮ লক্ষ টাকা মূল্যের নয়হাজার পাঁচশত ষাট পিস ইয়াবা’সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

এসআরবি-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল কদমতলীর রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি আবাসিক ভবন থেকে প্রথমে মোঃ ইকবাল(৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করে। এসময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ টাকা ও তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

একই থানা এলাকার মেরাজনগর অভিযান চালিয়ে আরেকটি আবাসিক ভবন থেকে ছয় হাজার পাঁচশত পঞ্চান্ন পিস ইয়াবাসহ মোঃ আবদুল বাতেন মিয়া(৪৫) ও মোঃ মুসা(২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের তের হাজার তিনশত পঞ্চাশ টাকা ও তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি জানিয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর কদমতলী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কদমতলীতে এসআরবি’র অভিযানে আটক ৩

আপডেট সময় ০৪:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬