ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই অভিযুক্ত পালিয়ে যান।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।

একই দিন সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটার সামনে থেকে আলাউদ্দীনকে আটক করা হয়। তিনি উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) এলাকার গোলাম রসুলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দতালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এ ছাড়া পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শার্শায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

আপডেট সময় ০৪:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬