ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হবিগঞ্জে এসআরবি-৯ এর পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার ও ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত রাত ১১ টার দিকে চুনারুঘাট থানার দুর্গাপুর বাজারে অবস্থান নেয়। এসময় একটি সিএনজিকে সিগন্যাল দিলে ১ জন পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী সিএনজিতে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ২০ কেজি গাঁজা এবং সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ সজীব আহমেদ (২১), তার বাড়ি চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামে।

অপর আরেকটি অভিযানে রাত ২ টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জের নিকট ময়মনসিংহগামী একটি পরিবহণে তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে চুনারুঘাট উপজেলার হাপ্টর হাওর গ্রামের – মোঃ নজরুল ইসলাম (৩৪) ও ওমর ফারুক (২২) এবং মৌলভীবাজার জেলারপশ্চিম লইয়ারকুল গ্রামের রাছনা আক্তার (৩৫) ।

উদ্ধারকৃত গাঁজা সহ গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০১:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬