ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সিলেট নগরীর রিকাবীবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন (২৭) রয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন বিয়ানীবাজারের আঙ্গারজুর গ্রামের এহসান হোসেন (২৫), বিয়ানীবাজার পৌরসভার খাসা এলাকার আব্দুল্লাহ আল রাহি (২৫) এবং আঙ্গারজুর গ্রামের শাহ তাহমিদ আহমদ (৩৩)।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এসব ঘটনায় কোতোয়ালী
মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা করা হয়।
মামলা দুটি হলো—কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর ২৬, তারিখ ১৮ জুন ২০২৬ এবং মামলা নম্বর ৫৩, তারিখ ৩০ আগস্ট ২০২৬। উভয় মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, এসব মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দিগ্ধ আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়। রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে রিকাবীবাজার পয়েন্ট থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় আরও তিনটি মামলার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২৩ সালের ১ জুনের একটি মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭ ধারা, ২০২১ সালের ১ মে করা একটি মামলায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারা এবং ২০১৮ সালের ২৯ মার্চের একটি মামলায় ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৪/৩২৩/৩৭৯/৪৫৭/৩৫৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার চারজনকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৮:০১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬