ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে ৮ সেপ্টেম্বর। অধিবেশন শুরুর প্রাক্কালে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট-ইলেক্ট ও বাংলাদেশের বিশিষ্ট কূটনীতিক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে ড. খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান আন্তোনিও গুতেরেস। এ সময় আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য, বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়ন এবং বহুপাক্ষিক কূটনীতির বিভিন্ন চ্যালেঞ্জ ও অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন তারা।

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ড. খলিলুর রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের আবাসিক কার্যালয়।

এক বার্তায় সংস্থাটি বিশ্বমঞ্চে ড. খলিলুর রহমানের নেতৃত্ব ও সফলতার জন্য পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বাংলাদেশের একজন কূটনীতিকের আসীন হওয়াকে আন্তর্জাতিক কূটনীতিতে দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশ্বশান্তি, বহুপাক্ষিক সহযোগিতা ও নীতি নির্ধারণে এ দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা আরও দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ

আপডেট সময় ১১:১৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬