ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ১৩ স্পট আকস্মিক পরিদর্শন

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

কোনো পূর্বঘোষণা নেই, নেই নির্ধারিত সফরসূচি—হঠাৎ রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হাসপাতাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি আবাসন থেকে ফুটপাত—সবখানেই সরেজমিনে দেখলেন নাগরিক সেবার বাস্তব চিত্র। কোথাও অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ, কোথাও অপরিচ্ছন্নতায় অসন্তোষ, আবার কোথাও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন সরকারপ্রধান।

শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে উঠে এলো নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগের নানা চিত্র।

পরিদর্শনে গিয়ে শিশু হাসপাতালের এক চিকিৎসককে ধূমপানরত অবস্থায় হাতেনাতে ধরে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখেও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেন। পাশাপাশি, স্কুল-কলেজ পরিদর্শনে গিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনকালে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

চিকিৎসকে বরখাস্তের নির্দেশ:
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে ধূমপানরত অবস্থায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ঘটনা দেখে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।

আজিমপুর সরকারি কোয়ার্টার পরিদর্শন:
ঢাকার আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় দিয়েছেন তিনি।
মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শন:
মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে পথচারীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন তিনি। আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর চলাচলে কতটা সুবিধা হচ্ছে, তা পথচারীদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী।

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিরপুর বাংলা কলেজ পরিদর্শনকালে বিএনসিসি ও স্কাউট সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার কাজ এখন থেকেই শুরু করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ১৩ স্পট আকস্মিক পরিদর্শন

আপডেট সময় ০৭:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬