ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস-জ্বালানি সংকট নিরসনে লাগবে আরও এক বছর

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সেখানে ডিজেলের দাম অনেক বেশি হওয়া সত্ত্বেও দেশের কিছু লোক অকারণে সাধারণ মানুষকে উসকে দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করাতে চায়।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান, সংবর্ধনা এবং বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে দেশের বিরুদ্ধে ছড়ানো অপতথ্য ও গুজবের কড়া সমালোচনা করে কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, একটি নির্দিষ্ট দলের ‘বট বাহিনী’র মাধ্যমে দেশবিরোধী অপতথ্য ছড়ানো হচ্ছে। এই অপতথ্য রুখতে মাঠপর্যায়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিগত অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, “অন্তর্বর্তী সরকার গত দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে। তারা সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার চক্রান্ত করেছিল, যা দেশের সচেতন জনগণ সফল হতে দেয়নি।”

অনুষ্ঠান শেষে মন্ত্রী বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। পাশাপাশি অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন সহায়তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি এবং পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদান ও অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

গ্যাস-জ্বালানি সংকট নিরসনে লাগবে আরও এক বছর

আপডেট সময় ০৭:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬