ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৬ ইউনিটের চেষ্টায় ইবনে সিনা ফার্মার আগুন নিয়ন্ত্রণে

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল ৪টা ২২ মিনিট আগুলে লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুড়ে গেছে কাঁচা মালামাল ও উৎপাদিত মালামাল।

বিকেল সোড়া ৪টার দিকে কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিটিক্যাল কারখানার হারবাল ইউনিটে স্টোরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোনাবাড়ী ও ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপসহকারীপরিচালক হাফিজুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন লাগে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৬ ইউনিটের চেষ্টায় ইবনে সিনা ফার্মার আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬