ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর—সিআইআইডি।

আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি জোরদার করা হয়। এ সময় দুবাই থেকে এমিরেটসের EK0584 ফ্লাইটে আসা যাত্রী Roman Mikhailov-এর ব্যাগেজ স্ক্যান করে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।

বিদেশি পাসপোর্টধারী ওই যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ থাকায় বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তুরস্কের Turkish Airlines-এর TK0712 ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

দুই ঘটনায় শুল্কমুক্ত ১ লিটার বাদ দেওয়ার পর মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ আটক

আপডেট সময় ০৩:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬