ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্যঘরে পদ্য শোনাতে ফের বাংলায় আসছেন তসলিমা

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দু’দশক পর কলকাতায় ‘ফেরা’র পর ‘শিকল ভাঙার গল্প’ শুনিয়েছিলেন। এবার ‘পদ্যঘর’-এ পদ্য শোনাতে আসছেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। আগামী মাসেই এরাজ্যে তাঁর সফর।

জানা যাচ্ছে, ডিসেম্বরের মাঝামাঝি সময় কলকাতায় পা রাখবেন ‘দ্বিখণ্ডিত’ লেখিকা। কলকাতা একদিন থেকে তিনি চলে যাবেন বীরভূমে। সিউড়ির এক বাচিক সংস্থার আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। বীরভূমে দু, একদিন থাকতে পারেন। তারপর কলকাতা হয়ে ফের দিল্লি ফিরে যাওয়ার কথা। পরের বছর জানুয়ারি মাসে আবার কলকাতা বইমেলায় আসবেন লেখিকা।

চলতি বছরের আগস্ট মাসে প্রিয় শহর কলকাতায় ‘ফেরা’ হয়েছিল তসলিমা নাসরিনের। রবীন্দ্রসদনে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। সেই মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছিলেন, যখন ইচ্ছে লেখিকা কলকাতায় আসুন, নিরাপত্তার দায়িত্ব নেবে রাজ্য সরকার। এরপর আবার সেপ্টেম্বরে ‘শিকল ভাঙার গল্প’ নিয়ে এসেছিলেন তসলিমা। এক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে তসলিমার পাঠ ও মৈত্রেয়ী পাহাড়ির নৃত্যানুষ্ঠানে মহাজাতি সদনে সুন্দর সন্ধ্যার সাক্ষী ছিলেন শহরবাসী। সেবারও রাজ্য সরকারকে ধন্যবাদ দিতে ভোলেননি তসলিমা।

এবার শীতেও আবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিশিষ্ট সাহিত্যিক। সূত্রের খবর, মাঝ ডিসেম্বরে কলকাতায় আসবেন লেখিকা। একদিন শহরে থেকে তারপর বীরভূমে যাবেন তিনি। ১৯ ডিসেম্বর সিউড়িতে অনুষ্ঠান তাঁর। ‘পদ্যঘর’ নামে এক বাচিক সংস্থার বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে তসলিমার সিউড়ি সফর। সিউড়ির রবীন্দ্রভবনে তিনি নিজের কবিতা পাঠ করবেন বলে খবর। এই অনুষ্ঠানের হাত ধরে এবার জেলাতেও ফের ছড়িয়ে পড়বে তসলিমা নাসরিনের সাম্প্রতিক সব রচনা। এনিয়ে চলতি বছর বাংলায় তসলিমার তৃতীয় সফর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পদ্যঘরে পদ্য শোনাতে ফের বাংলায় আসছেন তসলিমা

আপডেট সময় ০৮:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬