ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে বিপ্লব হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর লালবাগে বিপ্লব হোসেন (২৭) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ধারালো ছুরি ও চাপাতি দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাইনু (২৬) এবং আল-আমিন ওরফে স্বাধীন ওরফে ডিপজল (২২)।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর দুপুরে লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শহীদনগর বৌ-বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় বিপ্লব হোসেনের ওপর হামলা চালানো হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আসামিরা তাঁকে ছুরি ও চাপাতি দিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে লালবাগ থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার লালবাগ থানার লোহার ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

লালবাগে বিপ্লব হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬