ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামে এক ব্যক্তিকে ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়ার অভিযোগে আটক করেছেন আনসার সদস্যরা।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটক মো. রাকিব বরিশাল জেলার গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন।

ঘটনার বিষয়ে ঢামেকের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে ওই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটকের কারণ সম্পর্কে মো. রাকিব জানান, তার ভাই অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে একজনের পরামর্শে তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয় দেন। এরপরই আনসার সদস্যরা তাকে আটক করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে আটক ব্যক্তিকে আনসার সদস্যরা পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। তাকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

আপডেট সময় ০৭:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬