সিএনএমঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাবের মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল স্কাপসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় এ অভিযান চালায় র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকায় মো. জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল স্কাপ, একটি বাটন মোবাইল ফোন, দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), মো. মোস্তফা কামাল (৩৮), মোজাম্মেল হক (৪৩) ও মো. হযরত আলী (২৯)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে র্যাব। শনিবার সকালে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।
Reporter Name 
























