ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ কেজির কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মো. পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজিবি জানায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও দিনাজপুর সদর থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল চাতরাপাড়া এলাকায় অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় মো. পারভেজ মন্ডলকে আটক করা হয়। তিনি চাতরাপাড়া গ্রামের মৃত লবানা মন্ডলের ছেলে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা মূর্তিটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যাচাই করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তারা মূর্তিটিকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেন।

মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ লাখ ১৫ হাজার টাকা। তবে এর প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন, যা ১৯৭৬ সালে সংশোধিত হয়, অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ সংরক্ষণ ও সুরক্ষার দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।

আটক পারভেজ মন্ডলকে উদ্ধার করা মূর্তিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্রসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৩২ কেজির কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আপডেট সময় ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬