সিএনএমঃ
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ ও একটি ভারতীয় মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৯ আগস্ট) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে সিংগীমারী বিওপির টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী এলাকায় মালিকবিহীন অবস্থায় ২৭৮ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ আটক করা হয়। একই দিনে
পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে পঁয়ষট্টিবাড়ী বিওপির টহলদল অভিযান চালিয়ে সীমান্তের প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেংটি পাকা রাস্তা এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় ফনিক্স ১২৫ সিসি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করে। বিজিবি জানায়, আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ২১ হাজার ২০০ টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 























