সিএনএমঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ আ. হালিম খান (৩২) নামের এক ব্যক্তি আটক হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকালে মহেশপুর থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মহেশপুর থানাধীন কৈলাশপুর গ্রামের মৃত আহম্মদ খানের ছেলে আ. হালিম খানের বসতবাড়ির সামনে থাকা বিচালী গাদার মধ্য থেকে অবৈধ মাদকদ্রব্য স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 
























