ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। সুন্দরবনে শুক্রবার রাতে এই বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ করা সদস্যদের মধ্যে আব্দুল্লাহ গ্রুপের ৮ জন ও মজিদ গ্রুপের ৭ জনসহ সর্বমোট ১৫ জন দস্যু এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেন। তবে, এসব বনদস্যুরা আত্মসমর্পণ কালে কয়টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিয়েছে তা জানায়নি এসআরবি-৬।

শনিবার (১০ অক্টোবর) এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।

এ বনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন হাজার হাজার জেলে, বাওয়ালি ও মৌয়াল। তবে দীর্ঘদিন ধরে বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে বনজীবী ও স্থানীয়দের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে অতীতে সুন্দরবনের বিভিন্ন বনদস্যু বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আত্মসমর্পণ করেন। তবে সাম্প্রতিক সময়ে আত্মসমর্পণকারী কিছু বনদস্যু সদস্যের পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। একই সাথে তারা জেলে ও বনজীবীদের অপহরণ, মুক্তিপণ দাবি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড চালাতে থাকে। এ পরিস্থিতিতে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-৬ গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার কারণে বনদস্যুদের মধ্যে মধ্যে অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সুন্দরবনে সক্রিয় আলিফ বাহিনীর অংশ বিশেষের ১৫ জন আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে আব্দুল্লাহ গ্রুপের ৮ জন ও মজিদ গ্রুপের ৭ জন রয়েছেন। আত্মসমর্পণকারী বনদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানায় এসআরবি-৬-এর অধিনায়ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ

আপডেট সময় ০৭:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬