ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বরগুনা সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাজুরতলা গ্রামের একটি তিনতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাসিন্দা মো. সিফাত হাওলাদার (২০) এবং চালিতাতলা এলাকার মো. নূর আলম (৩৫)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তথ্যমতে, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর সার্বিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভবনটির নিচতলার একটি কক্ষের তোষকের নিচ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০১:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬