ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে পিকআপ-লরি সংঘর্ষে নিহত ১, আহত ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কার (লরি) মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (১৫ নভেম্বর) সকালে পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটির চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর ঢাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। পথে পটুয়াখালী সেতুর ঢালে ‘বিসমিল্লাহির ফিলিং স্টেশন’-এর একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক চান মিয়ার মৃত্যু হয়।

আহত হন হারুন মোল্লা ও মরিয়ম বেগম। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পিকআপ ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পটুয়াখালীতে পিকআপ-লরি সংঘর্ষে নিহত ১, আহত ২

আপডেট সময় ০৩:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬