ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীর রেক্টাম থেকে ডিম্বাকৃতির চারটি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর রেক্টাম থেকে ডিম্বাকৃতির চারটি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা এসব বস্তুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

রবিবার (১৫ নভেম্বর) সকালে এক বিবৃতিতে এ তথ্য জানায় অধিদপ্তরটি।

বিবৃতিতে বলা হয়, হাসান মিয়া নামের ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। বিমানবন্দরে এক্স-রে পরীক্ষার সময় তার রেক্টামে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের ডিম্বাকৃতির চারটি বস্তু উদ্ধার করা হয়।

হাসান মিয়ার পরিহিত অন্তর্বাসের কাপড়েও আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা বস্তুগুলোর মোট ওজন প্রায় এক হাজার গ্রাম। প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার করা এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তবে পরীক্ষা ও পরিশোধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নিশ্চিত করা সম্ভব হবে।

সিআইআইডির প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ কোনো আন্তঃদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটির পরিচয় শনাক্ত এবং এর পেছনে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

যাত্রীর রেক্টাম থেকে ডিম্বাকৃতির চারটি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার

আপডেট সময় ০৪:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬