ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক অসন্তোষে ১৮ কারখানায় ছুটি

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

গাজীপুরে রশ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৮টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পর্যায়ক্রমে এসব কারখানা বন্ধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়। শ্রমিকরাও কাজে যোগ দেন। তবে কোনাবাড়ী এলাকার রিপন নিটওয়্যার লিমিটেড এবং কাশিমপুরের মন্ডল গ্রুপের শ্রমিকদের একটি অংশ কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।

সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকার নর্থ ইন্ডাস্ট্রির শ্রমিকরা মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। একপর্যায়ে আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। এ সময় আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।

আশপাশের কারখানার শ্রমিকরা জড়ো হতে শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও একাংশ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসআরবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল। তবে শ্রমিক বিক্ষোভের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, আনসার এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষে ১৮ কারখানায় ছুটি

আপডেট সময় ০৩:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬