সিএনএম প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ছয়টি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের মৌচাক অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিট থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক টপ স্ট্যান্ড ও সফিপুরের দোকানপাড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।
নাওজোর হাইওয়ে পুলিশের পরিদর্শক মনজুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। অবরোধে অংশ নেওয়া কারখানাগুলো হলো লেভেন্ডার, বে ফুটওয়্যার, পূর্বাণী, লজিক, এটিএস ও লিবাস। এসব কারখানার প্রায় দুই হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়েছেন।
Reporter Name 






















