সিএনএম প্রতিনিধিঃ
যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ধলগা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।
আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।
অভিযান সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারে মাদক আসছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযানের নামে এসআরবি-৬-এর যশোরের সদস্যরা। পরে প্রাইভেটকারটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে করলে বেরিয়ে আসে থলের বিড়াল। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Reporter Name 























