পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (গতকাল) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অ্যাডভোকেট শাহাবুদ্দিন বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পটুয়াখালী জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) ছিলেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে অস্থিরতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে পটুয়াখালী সদর থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 
























