ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ক্লিনিং ডে কর্মসূচি পালিত

  • সঞ্চয় মোদক
  • আপডেট সময় ০৭:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৪, ৩০ নম্বর ওয়ার্ডে ক্লিনিং ডে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (২৮ নভেম্বর ২০২৬) আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
‎
‎কর্মসূচিটি প্রতি মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহের শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে।
‎
‎বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, মাননীয় প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন ও বাস্তবায়ন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৪, ৩০ নম্বর ওয়ার্ড।
‎
‎এ কর্মসূচিতে সহযোগিতা করেন স্থানীয় এলাকাবাসী। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে নগর কর্তৃপক্ষের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
‎
‎আয়োজকরা মোঃ ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল (সভাপতি, ৩০নং ওয়ার্ড চকবাজার থানা বিএনপি) মনে করেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব। এ জন্য এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎আয়োজন ও বাস্তবায়নে: অঞ্চল-৪, ওয়ার্ড নং-৩০, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।সহযোগিতায়: এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ক্লিনিং ডে কর্মসূচি পালিত

আপডেট সময় ০৭:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬