ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইকিং করে ছাত্রলীগের বিক্ষোভের ডাক, হস্তক্ষেপ করবে না পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইকিং করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইক নিয়ে মাইকিং করা হয়।

মাইকিংয়ে জানানো হয়, রবিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামদিয়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এমন কর্মসূচির মাইকিংয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, মাইকিংয়ের বিষয়টি আমি শুনেছি। তবে তারা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। আমাদের ওখানে কোনো হস্তক্ষেপ থাকবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মাইকিং করে ছাত্রলীগের বিক্ষোভের ডাক, হস্তক্ষেপ করবে না পুলিশ

আপডেট সময় ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬