ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগে আ.লীগ-যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা ও যুবলীগের দুই সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বিল্লাল (৪০), আফতাব আহমেদ আনন্দ (২৬) ও মো. মাইদুল ইসলাম (৩২)।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।

তিনি জানান, বিল্লাল শরীয়তপুরের গোসাইরহাট থানার চরমুনপুর গ্রামের মো. ইসমাইল মৃধার ছেলে।তিনি হাজারীবাগের বউবাজার সাহেবালীগলিতে থাকেন।

পুলিশের দেওয়া তথ্য মতে, তিনি ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ১০ নম্বর ইউনিট আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।

মোশাররফ হোসেন জানান, আফতাব আহমেদ আনন্দ হাজারীবাগের বোরহানপুর মনেশ্বর রোডের বাসিন্দা। তিনি ওই এলাকার সোহেলের ছেলে। পুলিশের তথ্য মতে, তিনি হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় সদস্য। অন্যদিকে মো. মাইদুল ইসলাম শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার কার্তিকপুর গ্রামের মো. মফিজুল রহমানের ছেলে। তিনি হাজারীবাগের ১২২ সিকদার রিয়েল স্টেট এলাকায় থাকেন। পুলিশের তথ্য মতে, তিনিও হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় সদস্য।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হাজারীবাগে আ.লীগ-যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬