রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় নাশকতার চেষ্টাকালে পেট্রোল ও পেট্রোলভর্তি পলিথিনের গোলাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ইলিয়াছ মিয়া (৩৫), মো. হানিফ হাওলাদার (৩৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে রিয়াজ (৩০)।
শুক্রবার (২০ নভেম্বর) ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় নাশকতার চেষ্টাকালে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।অভিযানে তাদের কাছ থেকে চার বোতল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ডিবির এই কর্মকর্তা।
Reporter Name 
























