সিএনএমঃ
বেনাপোল সীমান্তের গোগা এলাকায় অভিযান চালিয়ে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত অঞ্চলে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।
Reporter Name 
























