ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটকদের জন্য চালু হল বিলাসবহুল প্রমোদতরী

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী, মহেশখালী চ্যানেল, বঙ্গোপসাগরের মোহনা, দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সোনাদিয়া দ্বীপের নৌপথে চলাচল করবে এই প্রমোদতরী। প্রায় এক হাজার যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন বিলাসবহুল এই ভাসমান রেস্টুরেন্টে এক টিকিটেই মিলবে ৮০ পদের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নদী ও সাগরের মনোরম সৌন্দর্য উপভোগের সুযোগ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাটে ফিতা কেটে প্রমোদতরীটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

এইন রিভার ক্রুজের ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যবস্থাপক আনোয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, বর্তমান সরকার বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটন শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। সময়ের সংকটে যেসব পর্যটক প্রবালদ্বীপ সেন্টমার্টিন যেতে পারেন না, তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিনোদন ও ভ্রমণের ক্ষেত্রে এই প্রমোদতরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পর্যটন খাতে আরও বেশি বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

নদী ও সাগরের মিলনস্থল দিয়ে প্রমোদতরীতে ভ্রমণের সময় পর্যটকদের চোখে পড়বে দুই পাশের সবুজে ঘেরা ম্যানগ্রোভ বন, পাহাড়ি দ্বীপের মনোরম দৃশ্য, নদীর স্বচ্ছ পানি এবং সাগরের বুকে জেলেদের মাছ ধরার কর্মব্যস্ততা। বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে সমুদ্রবক্ষে সম্প্রসারিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, বায়ুবিদ্যুৎ কেন্দ্রের সারি সারি বিশাল টারবাইনের ঘূর্ণন এবং খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প। প্রকৃতি ও মানুষের তৈরি এসব স্থাপনার নান্দনিক দৃশ্য মুগ্ধ করবে ভ্রমণপিপাসুদের।

শুধু বাইরের প্রাকৃতিক সৌন্দর্য নয়, জাহাজের ভেতরেও রয়েছে পর্যটকদের জন্য নানা সুযোগ-সুবিধা। চারপাশের দৃশ্য উপভোগের জন্য রয়েছে বিশাল উন্মুক্ত খাবারের স্থান, মানসম্মত খাবারের আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিনোদনের নানা ব্যবস্থা।

এইন রিভার ক্রুজের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম ও ব্যবস্থাপক আনোয়ার কামাল আশা প্রকাশ করেন, নিরাপদ ও আরামদায়ক নৌভ্রমণের পাশাপাশি নদী ও সাগরপথের এই নতুন রোমাঞ্চকর যাত্রা কক্সবাজারে আসা পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতায় ভিন্নমাত্রা যোগ করবে। নদীকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে প্রতিদিন দুই দফায় চলাচল করবে প্রমোদতরীটি। প্রথম যাত্রা সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং দ্বিতীয় যাত্রা বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। জনপ্রতি ১ হাজার ৮০০ টাকার টিকিটে ছয় ঘণ্টার নৌভ্রমণের পাশাপাশি হরেক পদের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন পর্যটকরা।

পর্যটনসংশ্লিষ্টদের মতে, কক্সবাজারের পর্যটন এতদিন মূলত সমুদ্রসৈকতকেন্দ্রিক ছিল। অথচ এ জেলার নদী, সাগর, পাহাড় ও দ্বীপ ঘিরে রয়েছে পর্যটনের বিপুল সম্ভাবনা। পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে এসব প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো গেলে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিলাসবহুল এই প্রমোদতরীর যাত্রা কক্সবাজারের প্রচলিত সমুদ্রসৈকতকেন্দ্রিক পর্যটনের পাশাপাশি নদী ও দ্বীপকেন্দ্রিক পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পর্যটকদের জন্য চালু হল বিলাসবহুল প্রমোদতরী

আপডেট সময় ০৩:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬