সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা।
আটকের পর ওই ব্যক্তিকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেওয়া হয়।
মঙ্গলবার ( ২৪ নভেম্বর) রাত ১০টর সময় এ ঘটনা ঘটে।
সামাজিক প্রকাশিত খবর ও ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আটকের পর রবিউল ইসলাম নয়ন ওই ব্যক্তির পরিচয় ও পল্টন এলাকায় অবস্থানের কারণ জানতে চান। একপর্যায়ে ওই ব্যক্তি নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।
ভিডিওতে রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন কিংবা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করতে ওই ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত আওয়ামী লীগের পদধারী নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
আটকের পর ওই ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দেন যুবদল নেতা। পরে তাকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেওয়া হয়।
এ সময় উপস্থিত নেতা-কর্মীদের আটক ব্যক্তির মানিব্যাগ, মুঠোফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন রবিউল ইসলাম নয়ন। কোনো জিনিস যেন হারিয়ে না যায়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
আটক আওয়ামী লীগ নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটকের পর জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে। যাচাই–বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 





















