এসআরবি-১১ এর অভিযানে অপহরণসহ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আসাদুল ইসলাম (২১) গ্রেফতার।
গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং এসআরবি-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর ১২:৩০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন লায়ন সিনেমা হল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মামলা নং-১১(০৯)২৪, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৯(১) অনুযায়ী অপহরণসহ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আসাদুল ইসলাম (২১), পিতা- আশরাফ হাওলাদার, মাতা- মোসাঃ তানিয়া বেগম, সাং- ভায়লা, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 
























