ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের কেশম দ্বীপে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ ও হরমোজগান প্রদেশের বন্দর লেঙ্গেহতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশ করেছে। তবে এসব বিস্ফোরণের প্রকৃত কারণ, সম্ভাব্য হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এমন এক সময়ে ইরানে নতুন করে মার্কিন হামলার খবর সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কাকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

স্থানীয় সময় সোমবার (২ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে তারা জয়ী হয়েছেন।

তিনি আরও বলেন, বিষয়টিকে আদৌ যুদ্ধ বলা যায় কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে। কারণ, কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে কোনো লড়াই চলছে না।

তবে ওয়াল স্ট্রিট জার্নালকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাহিনী।

প্রতিবেদনে কয়েকজন মার্কিন কর্মকর্তা এসব অভিযানকে প্রতিরক্ষামূলক হিসেবে বর্ণনা করেছেন। তাদের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি কিংবা জাহাজে হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

পৃথক এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপ এবং হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে এসব বিস্ফোরণ ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কেশম দ্বীপে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বন্দর লেঙ্গেহতে সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ইরানের কেশম দ্বীপে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

আপডেট সময় ১০:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬