সিএনএমঃ
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’। তার এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ।
পোস্টের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও যুক্ত করেছেন তিনি। ছবিতে আসিফ মাহমুদ ছাড়াও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা যায়।
আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মনিরা শারমিন কোথায় যাচ্ছেন, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
Reporter Name 























