সিএনএমঃ
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা অনেকেই এখন দেশ ছেড়ে পালিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ক্যান্টনমেন্টে ৬৮৭ জন পুলিশ কর্মকর্তা আশ্রয় নিয়েছেন। গত ১৭ বছর পুলিশ জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গ তুলে ধরে তার বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জন ও জমি দখলের অভিযোগের কথা উল্লেখ করেন। স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকারকে খুশি করা এবং নিজেদের আর্থিক সুবিধা অর্জনের জন্য পুলিশ কর্মকর্তাদের একটি অংশ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল।

স্পিকার বলেন, পবিত্র ধর্মগ্রন্থে সীমালঙ্ঘন না করার নির্দেশ রয়েছে এবং সীমালঙ্ঘনকারীদের জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে। তার ভাষ্য, যারা সীমা অতিক্রম করেছে তাদের কেউ গ্রেপ্তার হয়েছে, আবার কেউ দেশ ছেড়ে পালিয়েছে।
তিনি বলেন, এসব ব্যক্তিরা মনে করতে পারেন যে এভাবেই তারা জীবন কাটিয়ে দেবেন। কিন্তু তাদের ইহকাল ও পরকালে শাস্তির মুখোমুখি হতে হবে।
মতবিনিময় সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি তিনবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।
Reporter Name 