বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

যাত্রাবাড়ীতে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৯.৪৩ পিএম
  • ১০৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীতে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় রাঙামাটি থেকে ঢাকার কলাবাগানগামী ডলফিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তাররা হলেন— রুপাইনচিং চাকমা (৪৫), চইমিয়া চাকমা (৪১) এবং ওমং থাইং চাকমা (৪২)।

তাদের দেহ তল্লাশি করে মোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া, একটি মোবাইল ও বাসের দু’টি টিকিট জব্দ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা কক্সবাজারের পরিবর্তে প্রথমে রাঙামাটি হয়ে বান্দরবান রুট ব্যবহার করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করতো।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com