বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭.৫৭ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। ২ বছর মেয়াদী এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক।

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব) এর তৃতীয় তলার হলরুমে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা) ও সহ-সভাপতি আঙ্গুর নাহার মন্টি (বিবার্তা ২৪ডটনেট), যুগ্ম-সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন) ও যুগ্ম-সম্পাদক এম মামুন হোসেন (সময়ের আলো), কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন (এফএনএস), সাংগঠনিক সম্পাদক মেহেদী আল আমিন (বিজনেস স্ট্যান্ডার্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ লাভলী হক লাবণ্য (উইমেনআই২৪ডটকম), দপ্তর সম্পাদক রুমেল খান (জনকণ্ঠ) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান-উজ-জামান (বিটিভি)।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন আরিফ সোহেল (২৪ ঘণ্টা টিভি ডটকম), নাজমুল আজাদ শুক্তি (রূপবানী), শাহ আলম খান (আজকের পত্রিকা), মিল্টন আনোয়ার (৭১ টিভি), সাহাদাত পারভেজ (দেশ রূপান্তর), শামসুদ্দিন আহমেদ হীরা (জিটিভি), নুর হোসেন পিপুল (আজকের দৈনিক), আহমেদ তেপান্তর (আজকালের খবর), মো. হাসান ইমাম ইমরান (বৈশাখী টিভি), মো. সৌরভ (নিউ এইজ)।

দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সার্চ কমিটির প্রধান ও সংগঠনের উপদেষ্টা এ কে এম মহসীন, উপদেষ্টা স্বপন দাশগুপ্ত, উপদেষ্টা এবিএম রফিকুর রহমান, উপদেষ্টা বুলবুল আহমেদ, উপদেষ্টা নূরে জান্নাত সীমা, সিনিয়র সদস্য এস এম আবুল হোসেন, রাজু আহমেদসহ অন্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com