শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভাড়াটিয়াদের ফ্রি ভ্যাকসিন দেওয়ার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১, ১১.২১ এএম
  • ৩৯১ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
রাজধানীর খিলগাঁওস্থ গোড়ান নবাবী মোড়ে করোনা মহামারিতে বাড়ি ভাড়া-দোকান ভাড়া বৃদ্ধি ও ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধ এবং ভাড়াটিয়াদের ফ্রি ভ্যাকসিন দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় খিলগাঁও থানা শাখার ভাড়াটিয়া পরিষদের উদ্যোগে মানববন্ধন হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার বলেন, “ঢাকাসহ সারাদেশের ভাড়াটিয়ারা আজ নির্যাতিত-নিপীড়িত। করোনা মহামারিতে কোন প্রকার ভাড়া বৃদ্ধি করা যাবে না এবং চুক্তি শেষ বা অন্য কোন অজুহাতে কোন ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না। করোনা আক্রান্ত ভাড়াটিয়াদের চিকিৎসার সকল ব্যয় সরকারিভাবে বহন করতে হবে এবং দেশের করোনা ভ্যাকসিন আমদানির পর সকল ভাড়াটিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করতে হবে।”
তিনি আরো বলেন, “গত মার্চ’২০২০ থেকে দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে বিভিন্ন সময় আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি সাধারণ ভাড়াটিয়াদের দুর্ভোগ লাঘবে ভাড়াবৃদ্ধি ও ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধ করতে। কিন্তু আমাদের দাবির পরও বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে সময় মত ভাড়া পরিশোধ করতে না পারায় অনেক ভাড়াটিয়াকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। অনেক ভাড়াটিয়ার মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়া হয়েছে। অনেককে মারধরও করা হয়েছে। এমনকি নারায়ণগঞ্জে বাড়িওয়ালার হামলায় ভাড়াটিয়ার মৃত্যুর মত মর্মান্তিক ঘটনাও ঘটেছে। খুলনায় বাড়িওয়ালার কারণে ৬ মাসের শিশুর অপমৃত্যু হয়েছে। আমরা ভাড়াটিয়া নির্যাতনের সব ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং দায়ী ব্যক্তিরদের কঠোর শাস্তি দাবি করছি।”
ভাড়াটিয়া পরিষদ খিলগাঁও থানা শাখার সভাপতি তুহিন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খাতুনে জান্নাত ফাতেমা খানম, কেন্দ্রীয় নেতা জামাল সিকদার, খিলগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক ডা. আক্তার হোসেন খোকন, সদস্য ফৌজিয়া হাসান লিপি, অধ্যক্ষ আবুল কাশেম, আঃ সালাম, মোঃ মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com